বিদ্যালয়ের দেয়ালেতে
দেখেছি আমি,
রং-তুলিতে লেখা আছে
বিদ্যাপীঠ হবে বাড়ীর মত
শিক্ষক হবে মায়ের মত
তাই তো আমি তোমায় বলি,
তুমি আমার মা।
চলার পথে নয়নেতে
যখন দেখি তুমি
ইচ্ছে করে বলতে তোমায়
তুমি আমার মা।
তোমায় আমি ভালোবাসি
আমার ছোট জীবনের চেয়েও বেশি।
বিধাতার জগৎ জুড়ে
সৃষ্টি যত আছে
সকল সৃষ্টির শ্রেষ্ঠ তুমি
তাই তো আমি তোমায় বলি,
তুমি আমার মা।
(২০১৯ সালে আমি এই কবিতাটি একজন মায়ের জন্য লিখে ছিলাম। জানি আমার কবিতা ভালো হয় নি কিন্তু তখনকার অনুভূতি আমাকে এখনও সারা দেয়। মা রুপি সেই শিক্ষকের কাছে এই কবিতাটি পৌছানো ছিল আমার অনেক বড় সফলতা।)
-মুহাম্মদ আল ইমরান।

Post a Comment